ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম স্যার ১৯৭৫ সালে মেহেরপুর জেলার মেহেরপুর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্যারের পিতা মরহুম আবু সাঈদ এবং মাতা মরহুম আকলিমা খাতুন। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএসসি এবং এমএসসি অর্জন করেন। কমিশনার মহোদয় ২০ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম স্যার দীর্ঘ দিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশেষভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগে খ্যাতি অর্জন করেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন কালে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
স্যার পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট উইং/স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি পুলিশ কমিশনার, বরিশাল, রেঞ্জ ডিআইজি রাজশাহী, নৌ-পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি, পুলিশ স্টাফ কলেজ, ডিএমপি ঢাকা, ঢাকা রেঞ্জ, রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জ ও চট্রগ্রাম রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম স্যার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্ব তিমুরে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও স্যার ট্রেনিংসহ সরকারী গুরুত্বপূর্ণ কাজে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুরস্ত, চীন এবং মালদ্বীপে ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবনে স্যার বিবাহিত, দুই পুত্র সন্তানের জনক।
ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম স্যার গত ০৮/১১/২০২৬ খ্রিঃ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ৯ম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।